২৯ অক্টোবর ২০২১


সিলেটে যেসব এলাকায় বিদ্যুৎ থাকবে না শনিবার

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আগামীকাল শনিবার সিলেটের বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড (বিউবো) সিলেট বিক্রয় ও বিতরণ বিভাগ-২ এর আওতাধীন কিছু এলাকায় উন্নয়নকাজের জন্য বন্ধ রাখা হবে বিদ্যুতের সরবরাহ।

এক বিজ্ঞপ্তিতে কর্তৃপক্ষ জানিয়েছে- শনিবার সকাল ৬টা থেকে সকাল ১০টা অবধি বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ উন্নয়ন বোর্ড আওতাধীন সিলেট এমসি কলেজ উপকেন্দ্র ৩৩/১১ কেভি ফিডারের আওতাধীন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে।

যেসব এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ রাখা হবে, সেগুলো হলো- সিলেট কৃষি বিশ্ববিদ্যালয়, ইঞ্জিনিয়ারিং কলেজ, মিতালীটিলা, খরাদিপাড়া, রাজবাড়ি, দর্জিপাড়া, কুমারপাড়া, নাইরওপুল, চারাদিঘীরপাড়া, আরামবাগ, বালুচর, কাজীটুলা, মীরবক্সটুলা, জিন্দাবাজার, কুমারপাড়া, নয়াসড়ক, জেলরোড।

শেয়ার করুন