১৬ মে ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর আখালিয়া বেপোরোয়া ট্রাকের পাপায় ফয়জুর রহমান নামে এক যুবক নিহত হয়েছেন। নিহত ফয়জুর রহমান সোনাতলা সাদিপুর গ্রামের মৃত কুতুব উদ্দিনের ছেলে নিহত হন। তিনি আম্বারখানার কাপড়ের ব্যবসায়ী। এ ঘটনায় ট্রাক ভাঙচুর ও রাস্তা অবরোধ করে উত্তেজিত জনতা। পরে পুলিশ ঘটনাস্থলে এসে পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে চাইলে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল নিক্ষেপ করে তারা। এসময় পুলিশ পাল্টা ধাওয়া দিয়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
রোববার রাত ১১ টার দিকে আখালিয়া আনসার ভিডিপির ক্যাম্পের সামনে এ ঘটনা ঘটে।
স্থানীয় সূত্রে জানা যায়, আখালিয়ার দিকে হেঁটে যাচ্ছিলেন ফয়জুর। এসময় বিপরীত দিক থেকে আসা একটি ট্রাক তাকে চাপে দেয়। ঘটনাস্থলেই তিনি মারা যান। এ ঘটনার পর বিক্ষোব্দ এলাকাবাসী ট্রাকটি আটক করে ভাংচুর করে এবং সিলেট-সুনামগঞ্জ সড়ক অবরোধ করে।