১৯ সেপ্টেম্বর ২০২২


বাহুবলে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে বৃদ্ধার মৃত্যু

শেয়ার করুন

বাহুবল (হবিগঞ্জ) প্রতিনিধি : বাহুবলের চক্রামপুর গ্রামে পল্লী বিদ্যুতের ঝুলে থাকা তারে জড়িয়ে হুসনে আরা (৬০) নামে এক নারীর মৃত্যু হয়েছে। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে লাশ উদ্ধার করেছে। তিনি হুসনে আরা ওই গ্রামের কালা মিয়ার স্ত্রী।

সোমবার সকালে এ দুর্ঘটনা ঘটে।

স্থানীয়রা জানান, সকালে জেলার বাহুবল উপজেলার চক্রামপুর গ্রামের বাসিন্দা হুসনে আরা বাড়ি থেকে বের হওয়ার সময় পল্লী বিদ্যুতের ঝুলে থাকা একটি তারে জড়িয়ে ঘটনাস্থলেই মারা যান। খবর পেয়ে বাহুবল থানার পুলিশ ঘটনাস্থলে পৌঁছে মরদেহ উদ্ধার করে।

বাহুবল থানার ওসি রাকিবুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন