২৭ অক্টোবর ২০২১


কুলাউড়ার ১৩ ইউনিয়নে নৌকা পেলেন যারা

শেয়ার করুন

কুলাউড়া (মৌলভীবাজার) প্রতিনিধি : আসন্ন ইউপি নির্বাচনে মৌলভীবাজারের কুলাউড়ায় ১৩ টি ইউনিয়নে দলের মনোনীত চেয়ারম্যান প্রার্থীদের নামের তালিকা ঘোষণা করেছে আওয়ামী লীগ।

মনোনয়নপ্রাপ্তরা হলেন-বরমচালে আবুল হোসেন খছরু উদ্দিন, ভুকশিমইলে ময়নুল ইসলাম সোহাগ, ভাটেরায় জুবায়ের সিদ্দিকী সেলিম, জয়চণ্ডীতে আব্দুর রব মাহবুব, ব্রাহ্মণবাজারে বর্তমান ইউপি চেয়ারম্যান প্রভাষক মমদুদ হোসেন, কাদিপুরে ছালিক আহমেদ, কুলাউড়া সদরে মোছাদ্দিক আহমদ নোমান, রাউৎগাঁওয়ে আকবর আলী সোহাগ, টিলাগাঁওয়ে মো. আব্দুল মালিক, হাজীপুরে ওয়াদুদ বক্স, শরীফপুরে সাবেক ইউপি চেয়ারম্যান মো. চিনু মিয়া, পৃথিমপাশায় আব্দুল মননাফ, কর্মধায় বর্তমান ইউপি চেয়ারম্যান মো. আতিকুর রহমান আতিক।

উপজেলা নির্বাচন কার্যালয় সূত্রে জানা গেছে, আগামী ২৮ নভেম্বর তৃতীয় ধাপে কুলাউড়া উপজেলার ১৩ ইউনিয়নে (ইউপি) নির্বাচন অনুষ্ঠিত হবে। তফসিল অনুযায়ী, এসব ইউনিয়নে মনোনয়ন দাখিল হবে ২ নভেম্বর। বাছাই ৪ নভেম্বর। মনোনয়নপত্র প্রত্যাহার ১১ নভেম্বর।

শেয়ার করুন