২৮ নভেম্বর ২০২৩


মৌলভীবাজারের চার আসনের দুটিতেই আ.লীগের নতুন মুখ

শেয়ার করুন

মৌলভীবাজার প্রতিনিধি: দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে মৌলভীবাজারের ৪টি আসনের দুটিতেই মনোনয়ন পেয়েছেন নতুন তিনপ্রার্থী। নতুন মুখের মধ্যে মৌলভীবাজার-২ আসনে স্থান পেয়েছেন পেয়েছেন মো. শফিউল আলম চৌধুরী নাদেল ও মৌলভীবাজার-৩ আসনে স্থান পেয়েছেন মো. জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। বাকি দুইজনের একজন হলেন মৌলভীবাজার-১ আসনের এমপি ও পরিবেশ, বন ও জলবায়ু বিষয়ক মন্ত্রী মো. শাহাব উদ্দিন ও মৌলভীবাজার-৪ আসনে ড.আব্দুস শহীদ। তিনি এ আসনের ছয়বারের নির্বাচিত এমপি ও সাবেক চিফ হুইপ। এবার দলের মনোনয়ন থেকে বাদ পড়েছেন মৌলভীবাজার-২ ও মৌলভীবাজার-৩ আসনের সংসদ সদস্য।

মৌলভীবাজারে নতুন মুখ যারা,

মৌলভীবাজার-২ আসনে মনোনয়ন পেয়েছেন মো. শফিউল আলম চৌধুরী নাদেল। তিনি এ আসনের নতুন মুখ। বর্তমানে বাংলাদেশ আওয়ামী লীগের সাংগঠনিক সম্পাদক।

মৌলভীবাজার-৩ আসনে মো. জিল্লুর রহমান দলীয় মনোনয়ন পেয়েছেন। তিনি এ আসনের নতুন মুখ। শিল্প প্রতিষ্ঠান অলিলা গ্রুপের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার ভাষণ সমূহ গ্রন্থের পৃষ্ঠপোষক ও প্রকাশক।

দুটি আসন বাদে বাকি দুটি আসন মৌলভীবাজার-১ ও মৌলভীবাজার-৪ এ আগের সংসদ সদস্যদের উপরই আস্থা রেখেছে আওয়ামী লীগ।

শেয়ার করুন