২৬ অক্টোবর ২০২১


এসএমপির প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : নানা আয়োজনে সিলেট মেট্রোপলিটন পুলিশের (এসএমপি) ১৫তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপিত হয়েছে। অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন এসএমপি’র পুলিশ কমিশনার মো. নিশারুল আরিফ।

মঙ্গলবার বিকেল ৩টার দিকে এসএমপি সদর দপ্তরের কনফারেন্স রুমে প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপন করা হয়।

আরো উপস্থিত ছিলেন- অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (সদর) মো. কামরুল আমিন, উপ-পুলিশ (ডিবি) তোফায়েল আহমেদ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) আজবাহার আলী শেখ পিপিএম, উপ-পুলিশ কমিশনার (দক্ষিণ) সোহেল রেজা পিপিএম, উপ-পুলিশ কমিশনার (পিওম) মো. জাবেদুর রহমান, উপ পুলিশ কমিশনার (সিটিএসবি) ইমাম মোহাম্মদ শাদিদ, এসএমপির সকল অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, সহকারী পুলিশ কমিশনারগণ এবং বিভিন্ন থানার অফিসার ইনচার্জগণ।

এসময় পুলিশ কমিশনার উপস্থিত অফিসারদের নিয়ে প্রতিষ্ঠাবার্ষিকীর কেক কাটেন এবং নগরবাসীর জানমালের নিরাপত্তা, শান্তি-শৃঙ্খলা রক্ষায় ও আইনানুগ মানবিক পুলিশিং এর মাধ্যমে এসএমপি’র তথা বাংলাদেশ পুলিশের ভাবমূর্তি সমুন্নত রেখে জনগণকে সেবা প্রদানের বিষয়ে বিভিন্ন দিক নির্দেশনা প্রদান করেন।

শেয়ার করুন