২২ অক্টোবর ২০২১


ছাতকে ১০ প্রার্থীর মনোনয়নপত্র বাতিল

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : ছাতকের ১০টি ইউনিয়ন পরিষদ নির্বাচনে প্রার্থীদের মনোনয়নপত্র বাছাইকালে দুই চেয়ারম্যান প্রার্থী ও ৮ জন সদস্য-সদস্যা প্রার্থীর মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক প্রাথমিকভাবে বাতিল করা হয়েছে।

বৃহস্পতিবার বাছাইকালে বিভিন্ন ত্রুটির কারণে তাদের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করা হয়।

এর মধ্যে জাউয়াবাজার ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী রেজা মিয়া তালুকদার ও ছৈলা-আফজলাবাদ ইউনিয়নে চেয়ারম্যান পদপ্রার্থী আব্দুল খালিকের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

রেজা মিয়া তালুকদার আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী ও আব্দুল খালিক স্বতন্ত্র প্রার্থী বলে জানা গেছে।

এদিকে জাউয়াবাজার ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের সদস্যা প্রার্থী বেদেনা বেগম ও সাধারণ ১নং ওয়ার্ডের সদস্য প্রার্থী তৈমুছ আলীর মনোনয়নপত্র বাতিল করা হয়। গোবিন্দগঞ্জ-সৈদেরগাও ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের সদস্যা প্রার্থী কাজী রেহেনা বেগম, ইসলামপুর ইউনিয়নের সংরক্ষিত ২নং ওয়ার্ডের সদস্যা প্রার্থী সজনা বালা দাসের মনোনয়নপত্র রিটার্নিং অফিসার কর্তৃক বাতিল করা হয়।

দোলারবাজার ইউনিয়নের সাধারণ ৮নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আবুল খয়ের, কালারুকা ইউনিয়নের সাধারণ ২নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কামাল উদ্দিন ও আউলিয়া হোসেনের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

ছাতক সদর ইউনিয়নের সাধারণ ৯নং ওয়ার্ডের সদস্য প্রার্থী আব্দুস শহিদেরও মনোনয়নপত্র বাতিল করা হয়েছে। তিনি সরকারি ডিলার থাকার কারণে তার মনোনয়নপত্র বাতিল করা হয়। এ ইউনিয়নের সাধারণ ৭নং ওয়ার্ডের সদস্য প্রার্থী কাজী ইব্রাহিম আলী ও উত্তর খুরমা ইউনিয়নের সাধারণ ৫নং ওয়ার্ডের সদস্য প্রার্থী এখলাছুর রহমান ময়না ঋণখেলাপী ছিলেন। তাৎক্ষণিক ঋণ পরিশোধ করায় এ দুই প্রার্থীর মনোনয়নপত্র বৈধ ঘোষণা করা হয়েছে।

ছাতক উপজেলা নির্বাচন কর্মকর্তা ফয়েজুর রহমান জানান, প্রাথমিক যাচাইয়ে বিভিন্ন ক্রটি থাকায় তাদের মনোনয়নপত্র বাতিল করা হয়েছে।

শেয়ার করুন