২৭ জানুয়ারি ২০২২


১১ দিন পর খুলল শাবির প্রধান ফটক

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : সব অবরোধ তুলে নিয়ে উপাচার্যের পদত্যাগের দাবিতে আন্দোলন চালিয়ে যাচ্ছেন শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থীরা। এতে দীর্ঘ ১১ দিন পর খুলেছে শাবিপ্রবির প্রধান গেট।

বৃহস্পতিবার সকালে বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, প্রশাসনিক ভবন, একাডেমিক ভবনসহ সবকিছু খুলে দেওয়া হয় বলে জানান আন্দোলনরত শিক্ষার্থী মুহাইমিনুল বাসার রাজ।

এর আগে বুধবার দিনগত রাতে সংবাদ সম্মেলনে আন্দোলনরত শিক্ষার্থী রোজারিও বলেছিলেন, আমরা অনশন ভাঙলেও এক দফা দাবিতে আন্দোলন চালিয়ে যাবো। বিশ্ববিদ্যালয়ের প্রধান গেট, একাডেমিক ভবন, প্রশাসনিক ভবন খুলে দেওয়া হবে। আমরা কোনো সহিংস আন্দোলন করতে চাই না। তাই এ পদক্ষেপ নেওয়া হয়েছে।

শেয়ার করুন