২০ অক্টোবর ২০২১
রজত কান্তি চক্রবর্তী : দীর্ঘ ৫টি বছর আবেদন করে স্বীকৃতির জন্য অপেক্ষার পর অবশেষে সরকারের তথ্য ও সম্প্রচার মন্ত্রণালয় থেকে চুড়ান্তভাবে নিবন্ধিত হলো আপনাদের প্রিয় নিউজপোর্টাল আজকের সিলেট। এই অর্জন শুধু আমাদের নয় আমাদের নিয়মিত পাঠকদের। ২০১১ সালে যখন নিউজপোর্টালটি চালু হয় তখন দেশে অনলাইন গণমাধ্যমের কোন নীতিমালা ছিলনা। নীতিমালা চুড়ান্ত হওয়ার পর নিবন্ধন নিয়ে অনেকটা হতাশা কাজ করছিল নিউজপোর্টাল মালিকদের মধ্যে। অবশেষে বর্তমান সরকারের যুগান্তকারী সিদ্ধান্তে স্বীকৃতি পেল দেশের স্বনামধণ্য নিউজপোর্টালগুলি।
২০১১ সালে নিউজপোর্টালটি চালু হওয়ার ৪ বছর পর ২০১৫ সালে নিবন্ধনের জন্য আবেদন করি। এর পর ডিজিএফআই, এনএসআই, এসবিসহ সরকারের বিভিন্ন দপ্তর কতবার যে তদন্ত করেছে তার সংখ্যা এখন ঠিক মনে করতে পারছিনা। অবশেষে দীর্ঘ যাত্রার পর আজকের সিলেটকে সিলেট বিভাগের অনলাইন নিউজপোর্টালগুলির মধ্যে প্রথম নিবন্ধন দেয়ায় আমরা নিজেদের কর্মের স্বীতি পেলাম, যা নিঃসন্ধেহে আনন্দের।
আমরা শুরু থেকেই মহান মুক্তিযুদ্ধের চেতনায় অবিচল থেকে অসাম্প্রদায়িক চেতনায় উজ্জিবিত হয়ে দেশে কথা, মানুষের কথা বলে আসছি। আমরা শুধু প্রচলিত সংবাদই নয় বরং সংবাদের পেছনের সংবাদ তুলে আনার চেষ্ঠা করেছি, পাঠকদের চাহিদা মেটানোর চেষ্টা করেছি। জানিনা কতটুকু করতে পেরেছি। তবুও আমরা কাজ করছি প্রচলিত ধারা থেকে বেরিয়ে আসতে।
আমরা আপনাদেরকে নতুন কিছু উপহার দিতে চাই। অনলাইন গণমাধ্যমে নতুনত্ব আনতে চাই। নিবন্ধন পাওয়ার পর আমরাদের দায়িত্ব আরো বেড়ে গেল। আমরা শুরু থেকেই মহান মুক্তিযুদ্ধ ও অসাম্প্রদায়িক চেতনা নিয়ে কাজ শুরু করেছিলাম এখন থেকে তা আরো জোড়ালো হবে।
পরিশেষে আমাদেরকে নিবন্ধন দিয়ে কাজের স্বীকৃতি দেয়ার অশেষ কৃতজ্ঞতা জানাই জাতির জনকের কন্যা, ১৯কোটি বাঙ্গালীর আশ্রয়স্থল, মাননীয় প্রধানমন্ত্রী দেশরত্ন শেখ হাসিনা, মানীয় তথ্য ও সম্প্রচার মন্ত্রী ড. হাসান মাহমুদ সহ সংশ্লিষ্ট সকলের প্রতি।
আমাদের যেসকল পাঠক, বিজ্ঞাপনদাতা ও শুভানুধ্যায়ী শুরু থেকেই আমাদের পাশে ছিলেন এবং আছেন তাদের প্রতিও কৃতজ্ঞতা জানাই। আশাকরি অতিতের মত আগামী দিনেও আমাদের প্রতি আপনাদের সহযোগীতা অব্যাহত থাকবে।- জয় বাংলা।
(লেখক : সম্পাদক, আজকের সিলেট ডটকম)