২৪ ফেব্রুয়ারি ২০২৩


অনলাইন নিউজ প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অলস করে দিয়েছে : আব্দুর রশিদ রেনু

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু বলেছেন, অনলাইন নিউজপোর্টাল প্রিন্ট মিডিয়ার সাংবাদিকদের অলস করে দিয়েছে, আমরা ঘুম থেকে জেগে পত্রিকা না খোঁজে মোবাইলে নিউজ দেখে নেই। প্রিন্ট মিডিয়ার কাজ সহজ করে দিয়েছে। তবে প্রিন্ট মিডিয়ার গুরুত্ব কোনভাবেই কমবে না। কারণ প্রিন্ট মিডিয়ার স্থায়ীত্ব বেশী। অনলাইন মিডিয়া যেহেতু দ্রুত সংবাদ পরিবেশন করে। তাই অনলাইন সাংবাদিকদের দায়িত্বশীলতার সহিত কাজ করতে হবে। সংবাদের ক্ষেত্রে কাউকে হেনস্তা করা যাবে না। আমি আজকের সিলেটের উত্তরোত্তর সাফল্য কামনা করি।

শুক্রবার সকালে নগরীর রেইনবো গেস্ট হাউজের হল রুমে গনপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার কর্তৃক নিবন্ধিত সিলেটের জনপ্রিয় অনলাইন নিউজ পোর্টাল আজকের সিলেট ডটকমের দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালায় সম্মানিত অতিথির বক্তব্যে তিনি উপরোক্ত কথাগুলো বলেন।

পত্রিকার সম্পাদক রজতকান্তি চক্রবর্তীর সভাপতিত্বে এবং পত্রিকার প্রধান সম্পাদক সাইফুর রহমান তালুকদারের সঞ্চালনায় অগ্রযাত্রার এক যুগ পূর্তি ও প্রতিনিধি সম্মেলনে উপস্থিত ছিলেন সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন, সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এমরান আহমদ চৌধুরী, সিলেট সিটি করপোরেশনের সাবেক প্যানেল মেয়র ও জননন্দিত কাউন্সিলর রেজাউল হাসান কয়েস লোদী, সিলেট প্রেসক্লাবের সাধারণ সম্পাদক আব্দুর রশিদ রেনু, সিলেট জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম চৌধুরী নবেলসহ বিভিন্ন পর্যায়ের সাংবাদিক, দায়িত্বশীল ও জেলা উপজেলা প্রতিনিধিগণ।

শেয়ার করুন