১৮ অক্টোবর ২০২১
বালাগঞ্জ প্রতিনিধি : ‘‘শেখ রাসেল দীপ্ত জয়োল্লাস অদম্য আত্মবিশ্বাস’’ প্রতিপাদ্য বিষয়কে সামনে রেখে নানা কর্মসূচীর মধ্য দিয়ে সিলেটের বালাগঞ্জে জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের কনিষ্ঠ পুত্র শেখ রাসেলের ৫৮ তম জন্মবার্ষিকী পালন করা হয়েছে।
সোমবার সকাল ৯ টায় দিকে উপজেলা প্রশাসনের আয়োজনে উপজেলা পরিষদ হলরুমে কর্মসূচী শুরু হয়। অনুষ্ঠানের শুরুতে শেখ রাসেলের ৫৮ তম জন্মদিন উপলক্ষে শেখ রাসেলের প্রতিকৃতিতে পুস্পমাল্য অর্পন করা হয়। পরে আলোচনা সভা শেষে শেখ রাসেল সহ বঙ্গবন্ধু পরিবারের শহীদদের রূহের মাগফেরাত কামনায় দোয়া অনুষ্ঠিত হয়।
এসময় উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তারের সভাপতিত্বে আলোচনা সভা ও দিবসের অন্যান্য কার্যক্রমে প্রধান অতিথি হিসেবে বক্তৃতা করেন- সিলেট ০৩ আসনের সংসদ সদস্য হাবিবুর রহমান হাবিব।
উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি আলহাজ্ব মো. মোস্তাকুর রহমান মফুর, উপজেলা নির্বাহী অফিসার রোজিনা আক্তার, সাধারণ সম্পাদক ও বোয়ালজুর ইউপি চেয়ারম্যান মো. আনহার মিয়া, যুগ্মসম্পাদক ও সাবেক চেয়ারম্যান আব্দুল মতিন, বালাগঞ্জ থানার ওসি নাজমুল হাসান, সাপ্তাহিক বালাগঞ্জ বার্তার সম্পাদক শাহাব উদ্দিন শাহিন, পূর্ব পৈলনপুর ইউনিয়ন আ’লীগের সাধারণ সম্পাদক ও নৌকার মনোনীত প্রার্থী শিহাব উদ্দিন, উপজেলা ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক কবি তুহিন মনসুর, সাংবাদিক জাগির হোসেন, তারেক আহমেদ সহ সরকারী দপ্তরের কর্মকর্তা বৃন্দ।