১৭ অক্টোবর ২০২১


মাধবপুরে সড়ক দুর্ঘটনায় নিহত ৪

শেয়ার করুন

মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে পৃথক দুই সড়ক দুর্ঘটনায় চার মোটরসাইকেল আরোহী নিহত হয়েছেন। এ ঘটনায় আলী ইউনুস (৫৫) নামের এক ব্যক্তিকে আশঙ্কাজনক অবস্থায় সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।

রোববার দুপুরে পুরাতন ঢাকা-সিলেট মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে।

পুলিশ জানায়, দুপুর ১টার দিকে মহাসড়কের সুরমা চা-বাগানের টিন বাংলো এলাকায় রাস্তায় মোটরসাইকেল দাঁড় করিয়ে সেলফি তুলছিলেন মোজাম্মেল হক (২১) ও অজয় রায় (২০) নামের দুই যুবক। এসময় বিপরীত দিক থেকে আসা একটি মোটরসাইকেল তাদের ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই তারা নিহত হন এবং দুজন আহত হন। আহতদের সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল পাঠানো হয়েছে।

অপরদিকে বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পুরাতন মহাসড়কের গোয়াসনগর এলাকায় মোটরসাইকেল দুর্ঘটনায় মো. তারেক (২৭) ও ইসতেকার আহম্মেদ (৪০) নামের দুজন নিহত হয়েছেন।

তেলিয়াপাড়া পুলিশ ফাঁড়ির ইনচার্জ ইন্সপেক্টর গোলাম মোন্তফা মোটরসাইকেল দুর্ঘটনায় নিহতের বিষয়টি নিশ্চিত করেছেন।

শেয়ার করুন