১৮ জুলাই ২০২৩
শেখ ইমন আহমেদ, মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার রঘুনন্দন পাহাড়ে গরু চড়াতে গিয়ে নিখোঁজের চার দিন পর এক রাখালের লাশ উদ্ধার করেছে পুলিশ। বুধবার দুপুরে উপজেলার রঘুনন্দন পার্বত্য এলাকায় বরুরা নামক স্থানে স্থানীয় লোকজন হাত-পা ও মুখ বাধা অবস্থায় নিখোঁজ বাবুলের লাশ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।
স্থানীয় ও পারিবারিক সূত্রে জানাযায়, গত ১৫ জুলাই সকালে উপজেলার নোয়াপাড়া ইউনিয়নের ইটাখোলা গ্রামের মৃত ছায়েব আলী সর্দারের ছেলে বাবুল মিয়া (৪৬) পার্শবর্তী রঘুনন্দন পাহাড়ের বরুরা এলাকায় প্রতিদিনের মত গরু চড়াতে যায়। কিন্তু বেলা গড়িয়ে সন্ধ্যা হলেও গরুগুলো ফিরে আসে, ফিরে আসেনি রাখাল বাবুল মিয়া। পরে পাহাড়ের বিভিন্ন এলাকায় খুজাখুজি করে না পেয়ে মাধবপুর থানায় তার স্ত্রী একটি সাধারণ ভায়েরি করে। এ ঘটনায় তার পরিবারে বইছে সুখের মাতম।
এ বিষয়ে নিশ্চিত করে থানার অফিসার ইনচার্জ আব্দুর রাজ্জাক জানান, লাশ উদ্ধার করা হয়েছে। এ হত্যাকাণ্ডের সঠিক কারন জানা যায়নি। ময়নাতদন্তের জন্য প্রস্তুতি চল