২৫ নভেম্বর ২০১৭


শাবিতে স্নাতক গণিত অলিম্পিয়াড শুরু আজ

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে ‘৯ম জাতীয় স্নাতক গণিত অলিম্পিয়াড ২০১৭’ শুরু হবে শনিবার।

আয়োজক কমিটির সদস্য সচিব ও গণিত বিভাগের সহযোগী অধ্যাপক ড. চন্দ্রানী নাগ বিষয়টি নিশ্চিত করে বলেন, সকাল সাড়ে ৯টার দিকে বিশ্ববিদ্যালয়ের মিনি অডিটোরিয়ামে বাংলাদেশ গণিত সমিতির তত্ত্বাবধানে এবং বিশ্ববিদ্যালয় গণিত সমিতির আয়োজনে এ অলিম্পিয়াড অনুষ্ঠিত হবে।

এছাড়া ১০টায় পরীক্ষা, দুপুর ২টায় প্রশ্নোত্তর পর্ব এবং বিকেল ৩টায় পুরস্কার বিতরণী অনুষ্ঠিত হবে। অলিম্পিয়াডের প্রধান পৃষ্ঠপোষক হিসেবে আছেন উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন আহমেদ।

আয়োজকরা জানান, প্রতিযোগিতায় বিজয়ী প্রথম দশ প্রতিযোগী আগামী ২৯ ডিসেম্বর ঢাকা বিশ্ববিদ্যালয়ে অনুষ্ঠেয় অলিম্পিয়াডের চূড়ান্ত পর্বে অংশ নেওয়ার সুযোগ পাবেন।

(আজকের সিলেট/২৫ নভেম্বর/ডি/ডিআর/ঘ.)

শেয়ার করুন