২২ অক্টোবর ২০২২


শাবিতে ‘গোয়াইনঘাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ে অধ্যয়নরত সিলেটের গোয়াইনঘাট উপজেলার শিক্ষার্থীদের সংগঠন ‘গোয়াইনঘাট স্টুডেন্টস অ্যাসোসিয়েশন’র নতুন কমিটি ঘোষণা করা হয়েছে। এতে বিশ্ববিদ্যালয়ের নৃবিজ্ঞান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী নাজমুল ফাহিমকে সভাপতি ও ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের একই বর্ষের শিক্ষার্থী মোন্তাছির মোস্তাকিমকে সাধারণ সম্পাদক করা হয়েছে।

শনিবার সকালে সংগঠন থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এতথ্য জানানো হয়।

কমিটিতে অন্যদের মধ্যে রয়েছেন সহ-সভাপতি রুহুল আমিন মারুফ, যুগ্ম-সম্পাদক আশফাকুল আলম ফাহিম, আব্দুস সামাদ; সাংগঠনিক সম্পাদক লুৎফুন নাহার লুনা, কোষাধ্যক্ষ সাব্বির আহমদ, অফিস সম্পাদক আনিসুর রহমান, প্রচার সম্পাদক নাজমুনারা সুলতানা রিপা ও ছাত্রী বিষয়ক সম্পাদক ফাতেমা সুমি।

কার্যনির্বাাহী সদস্য হিসেবে আব্দুর রহমান, আবুল হোসেন, আমিনা আক্তার, বিপাশা বেগম, ফখরুজ্জামান, জাহেদ আহমদ, তাসনুভা তানজিন, শামসুজ্জামান রুপক, মার্শা বেগম চামেলী, ফয়সাল আলম রুমন ও জোহরা বেগমকে মনোনীত করা হয়েছে।

কমিটিতে উপদেষ্টা হিসেবে দায়িত্ব পালন করবেন বিশ্ববিদ্যালয়ের সিভিল অ্যান্ড এনভায়রনমেন্টাল ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক ড. এইচ এম এ মাহফুজ, ইন্ডাস্ট্রিয়াল অ্যান্ড প্রোডাকশন ইঞ্জিনিয়ারিং বিভাগের সহযোগী অধ্যাপক মোহাম্মদ আব্দুস সামাদ এবং ইংরেজি বিভাগের অধ্যাপক ড. মো. আতি উল্লাহ (অবসরপ্রাপ্ত)।

শেয়ার করুন