২১ নভেম্বর ২০১৭
ফেন্সুগঞ্জ প্রতিনিধি : ফেন্সুগঞ্জে ভেজাল বিরোধী অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে ১৪ হাজার টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর জেলা কার্যালয়।
মঙ্গলবার জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের সহকারী পরিচালক মোঃ জাহাঙ্গীর আলমের নেতৃত্বে এই অভিযান পরিচালনা করা হয়।
এসময় মেয়াদোত্তীর্ণ পণ্য রাখার অপরাধে ভাই ভাই স্টোরকে ৭ হাজার, ও রাজমহল মিষ্টান্ন ভান্ডারকে ৭ হাজার টাকা জরিমানা করা হয় এবং বিপুল পরিমান মেয়াদোত্তীর্ণ পণ্য ধ্বংস করা হয়।
(আজকের সিলেট/২১ নভেম্বর/ডি/এসআর/ঘ.)