৫ নভেম্বর ২০২২
শনিবার বিকেলে আগামী ২০ নভেম্বর সিলেট বিভাগীয় গণসমাবেশ সফল করতে সিলেট সদর উপজেলার খাদিমপাড়া ইউনিয়ন বিএনপির উদ্যোগে শাহপরান গেইট এলাকায় গণসংযোগ ও প্রচারপত্র বিতরণকালে সংক্ষিপ্ত পথসভায় প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সিলেট জেলা বিএনপির সাধারণ সম্পাদক এডভোকেট এমরান আহমদ চৌধুরী বলেন, সরকার গণতন্ত্র ও জনগনকে ভয় পাচ্ছে, মানুষকে ভয় পাচ্ছে। যেভাবে মানুষ জেগে উঠছে এখানে গণঅভ্যুত্থান সৃষ্টি হবে। আমি বিশ্বাস করি এখানে গণঅভ্যুত্থান সৃষ্টির মধ্য দিয়ে এই স্বৈরাশাসককে সরে যেতে হবে। সেই কারণেই আমরা অনেকবার বলেছিলাম যে, এখনো সময় আছে সেইভ এক্সিট নেন। রিজাইন করেন এবং ক্ষমতা কেয়ারটেকার গভমেন্টের হাতে দেন। তাহলে একটা সেইভ এক্সিট হতে পারে। তা না হলে পালাবার পথ খুঁজে পাওয়া যাবে না।
এসময় আরো উপস্থিত ছিলেন- সিলেট জেলা বিএনপি নেতা মাহবুবুর রব চৌধুরী ফয়ছল, শামীম আহমদ, ইশতিয়াক আহমদ সিদ্দিকী, এডভোকেট হাসান আহমদ পাটোয়ারী রিপন, মাহবুবুল হক চৌধুরী, কামরুল হাসান শাহীন, নিজাম উদ্দিন জায়গিরদার, আকবর আলী, এডভোকেট আল আসলাম মুমিন, বুরহান উদ্দিন, রফিকুল ইসলাম শাহপরান, হাবিবুর রহমান হাবীব, আহাদ চৌধুরী শামীম, আজিজ হোসেন আজিজ, মাহবুব আলম, সোলেমান আহমদ চেয়ারম্যান, আকতার হোসেন রাজু, জালাল উদ্দিন, সুমেল আহমদ চৌধুরী, দেলোয়ার হোসেন নাদিম, মাসরুর রাসেল, আবুল কাশেম, ফরিদ আহমদ, আশরাফুল আলম আহাদ, রায়হান এইচ খান, জসিম উদ্দিন, আব্দুস সালাম, আফজল হেসেন, আজমল হোসেন অপু, ইমাম মোহাম্মদ জহির, সাইফুল ইসলাম উজ্জল প্রমুখ।