২১ নভেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুরে ৫ কেজি গাঁজা জব্দ করেছে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। এর আনুমানিক মূল্য ১৭ হাজার ৫শ’ টাকা।
মঙ্গলবার ভোরে মনতলা সীমান্ত ফাঁড়ির একদল বিজিবি উপজেলার তেমুনিয়া মোড়ে অভিযান চালিয়ে এ মাদক জব্দ করে।
বিজিবি-৫৫ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেনেন্ট কর্নেল আসাদুজ্জামান চৌধুরী বাংলানিউজকে বলেন, গোয়েন্দা সংবাদের ভিত্তিতে অভিযান চালিয়ে এ গাঁজা জব্দ করা হয়। তবে এসময় কাউকে আটক করা সম্ভব হয়নি। এ ব্যাপারে মামলা দায়ের করা হয়েছে।
(আজকের সিলেট/২১ নভেম্বর/ডি/কেআর/ঘ.)