১৬ আগস্ট ২০২৩


দোয়ারাবাজারে খড়ের গাদায় আগুন দিয়েছে দুর্বৃত্তরা

শেয়ার করুন

দোয়ারাবাজার (সুনামগঞ্জ) প্রতিনিধি: সুনামগঞ্জের দোয়ারাবাজার উপজেলায় কৃষকের খড়ের গাদায় আগুন দিয়ে পুড়িয়ে দিয়েছে দুর্বৃত্তরা। মঙ্গলবার (১৫ আগষ্ট) রাত ১১টার দিকে উপজেলার বোগলাবাজার ইউনিয়নের নেপালকুটি গ্রামে এ ঘটনা ঘটে। দোয়ারাবাজার থানার এসআই মোহাম্মদ আসলাম হোসেন ঘটনাস্থল পরিদর্শন করেছেন।

এ ঘটনায় মোঃ বুরহান উদ্দিন বাদী হয়ে দুইজনের নাম উল্লেখ করে বুধবার বিকালে দোয়ারাবাজার থানায় একটি অভিযোগ দায়ের করেন।

অভিযোগ সুত্রে যানাযায়,পাশের বাড়ির মৃত নছর উদ্দিনের পুত্র আব্দুল ছায়াদ (৫৫) ও তার স্ত্রী ছাহেরা বেগম (৪৫) পূর্ব বিরোধের জের ধরিয়া বসতবাড়ীর পূর্ব দিকে অনুমান ১৫ গজ দূরে খড়ের গাদায় অগ্নিসংযোগ করে চলে যায়।

এ সময় তার স্ত্রী নাজমা বেগমকে অশ্লীল ভাষায় গালিগালাজ ও ভয়ভীতি দিয়ে চলে যায়। এতে তার ফসলি জমির গো-খাদ্যসহ কমপক্ষে তার ৪০ হাজার টাকার ক্ষতি স্বাধন করেছে। অভিযুক্ত আব্দুল ছায়াদ মোবাইলে কল রিসিভ না করায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

দোয়ারাবাজার থানার অফিসার ইনচার্জ (ওসি) মো:বদরুল হাসান জানান,অভিযোগ পেয়েছি,তদন্তপূর্বক আইনানুগ ব্যবস্থা নেওয়া হবে।

শেয়ার করুন