৭ অক্টোবর ২০২২
মধ্যনগর (সুনামগঞ্জ )প্রতিনিধি : সুনামগঞ্জের মধ্যনগর উপজেলার চামরদানী ইউনিয়নের মোঃ আকাশ মিয়া (২০) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। নিহত আকাশ স্থানীয় বলরামপুর গ্রামের আয়ুব আলীর ছেলে।
শুক্রবার ১১টার দিকে ফসলি জমিতে সেচের ড্রেনের পার্শ্বে করচ গাছে ঝুলন্ত অবস্থায় তার লাশ দেখতে পেয়ে থানায় খবর দেন স্থানীয় লোকজন। পরে পুলিশ এসে লাশটি উদ্ধার করে।
মধ্যনগর থানার অফিসার ইনচার্জ জাহিদুল হক বিষয়টু নিশ্চিত করে বলেন, বৃহস্পতিবার রাতে ১০টার সময় তার মায়ের কাছ থেকে বিদায় নিয়ে সে আত্মহত্যা করেছে বলে প্রাথমিক ভাবে জানাগেছে।