১০ অক্টোবর ২০২১


রং-তুলি নিয়ে ব্যস্থ প্রতিমা শিল্পীরা

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : সনাতন ধর্মাবলম্বীদের সবচেয়ে বড় ধর্মীয় উৎসব শারদীয় দুর্গাপূজা। ঘরে ঘরে দেবীদুর্গার আগমনী বার্তা। শিগগিরই শুরু হতে যাচ্ছে সনাতন ধর্মাবলম্বীদের বড় উৎসব দুর্গাপূজা। এজন্য শেষ মুহুর্তে মূর্তি তৈরিতে ব্যস্ত সময় পার করছেন সিলেটের মৃৎশিল্পীরা।

আগামী ১১ অক্টোবর থেকে শুরু হবে পূজা। মহামারী করোনার কারণে এবার দুর্গাপূজার আনন্দ অনেকটা ম্লান হতে চলছে।

প্রতি বছরের মতো এবার পূজার সেই পুরনো সংস্কৃতি অনেকটা লুকিয়ে থাকবে অগোচরে। বাইরে ঘুরতে যাওয়া, পূজার মণ্ডপগুলোতে আলোকসজ্জাসহ নানা ধরনের আয়োজন থাকছে না। মহালয়া থেকে শুরু করে শারদীয় উৎসবের সব ক্ষেত্রেই থাকছে স্বাস্থ্যবিধির কড়া নির্দেশ।

বিভিন্ন পূজামণ্ডপ ঘুরে দেখা যায়, শেষ মূহুর্তে চলছে মূর্তি তৈরীর প্রস্তুতি। কাদা-মাটি, বাঁশ, খড়, সুতলি দিয়ে শৈল্পিক ছোঁয়ায় তিলতিল করে গড়ে তোলা দেবীদুর্গার প্রতিমা তৈরিতে দিনরাত ব্যস্ত সময় পার করছেন প্রতিমা কারিগররা।

প্রতিমা তৈরির কারিগর শংকর পাল বলেন, প্রতি বছরের ন্যায় এবারও তিনি মূর্তি তৈরীতে ব্যস্ত সময় পার করছেন।

শেয়ার করুন