১০ অক্টোবর ২০২১


স্যোসাল মিডিয়ায় মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে গুজব

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি নিয়ে বিভ্রান্তি দেখা দিয়েছে। সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি ঘোষনার কথা উল্লেখ করে শনিবার রাতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান থান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাটার্য স্বাক্ষরিত একটি ভুয়া একটি প্যাড ভাইরাল হয়। যা সম্পুর্ণ ভিত্তিহীন ও গুজব বলে জানিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগের নেতৃবৃন্দ।

জানা গেছে, শনিবার রাতে সামাজিক যোগাযোগ মাধ্যম ফেইসবুকে সিলেট মহানগর ছাত্রলীগের কমিটি গঠন করা হয়েছে বলে বিভিন্ন আইডি থেকে একটি প্যাড পোষ্ট দেয়া হয়। এতে কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান থান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাটার্য স্বাক্ষর রয়েছে। তবে কে বা কারা সভাপতি ও সাধারণ সম্পাদকের স্বাক্ষর জাল করে বিভ্রান্তি সৃষ্টির জন্য তা করতে পারে বলে জানান ছাত্রলীগ নেতৃবৃন্দ।

এবিষয়ে ছাত্রলীগ নেতৃবৃন্দকে সতর্ক থাকার নির্দেশনা দিয়েছেন কেন্দ্রীয় ছাত্রলীগ নেতারা।

শেয়ার করুন