২৫ জুন ২০২৩


ছাতকে রাস্তা মেরামত নিয়ে সংঘর্ষ : আহত অর্ধশতাধিক

শেয়ার করুন

ছাতক (সুনামগঞ্জ) প্রতিনিধি : সুনামগঞ্জের ছাতকে সরকারি রাস্তা মেরামত নিয়ে দু’গ্রামবাসীর সংঘর্ষে অর্ধশতাধিক আহত লোক হয়েছেন। গুরুতর আহতদের সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল ও ছাতক উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।

রোববার  সকালে কাজিহাটার রাস্তায় কালারুকা ও কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসীর মধ্যে এ সংঘর্ষ হয়।

ঘটনায় গুরুতর আহত ফারুক মিয়া, সাদিক মিয়া, মনোয়ার হোসেন, অদুদ মিয়া, খছরু মিয়া, কবির মিযা, ইজ্জাদ আলী, অখিল দাস, সাহেদ মিয়া সহ ১৫ জনকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়। অন্যদের ছাতক হাসপাতালে ভর্তি করা হয়েছে।

জানা গেছে, কমর আলী উচ্চ বিদ্যালয়ের পাশ দিয়ে ছাতক সদর ইউনিয়নের কাজিহাটা-নোয়াগাঁও পর্যন্ত একটি সংযোগ সড়ক রয়েছে। অতিবৃষ্টির কারনে সড়কটির বিভিন্ন অংশ ভেঙ্গে যাওয়ায় যান চলাচলে চরম দুর্ভোগ সৃষ্টি হলে কাজিহাটা-নোয়াগাঁও গ্রামবাসী যান চলাচলে উপযোগী করার জন্য তাদের নিজেস্ব অর্থায়নে সড়কটির সংস্কার কাজ করান । এসময় নোয়াগাঁও গ্রামের অদুদ মিয়া, আবুল মিয়া, আলিম মিয়া ও সাদক আলী তাতে কালারুকা গ্রামের সুহেল মিয়াসহ অন্যান লোকজন এতে বাঁধা প্রদান করলে বাক দন্ডিতা থেকে হাতাহাতি হয়।

এর পর দুই গ্রামের লোকজন দেশীয় অস্ত্র-সস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়েন। প্রায় ঘন্টাব্যাপী সংঘর্ষে উভয় পক্ষের ৬২জন লোক আহত হয়। পরে স্থানীয় মুরুব্বীদের মধ্যস্থতায় ও থানা পুলিশের হস্তক্ষেপে পরিস্থিতি নিয়ন্ত্রণে আসে।

ছাতক থানার অফিসার ইনচার্জ  (ওসি) খান মো. মাঈনুল জাকির ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় এখনস পর্যন্ত কোন মামলা হয়নি। আহতরা চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন