৯ অক্টোবর ২০২১


মুজিবুল হক চুন্নু জাপার নতুন মহাসচিব

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : জাতীয় পার্টির নতুন মহাসচিব করা হয়েছে দলের কো-চেয়ারম্যান মুজিবুল হক চুন্নুকে। দলের সদ্য প্রয়াত মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলুর জায়গায় তাকে এ পদে নিয়োগ দেওয়া হলো।

শনিবার তাকে মহাসচিব ঘোষণা করেন দলের চেয়ারম্যান গোলাম মোহাম্মদ কাদের।

প্রসঙ্গত, করোনাভাইরাসে আক্রান্ত হয়ে গত ২ অক্টোবর রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মারা যান জাপার মহাসচিব জিয়াউদ্দিন আহমেদ বাবলু। এরপর থেকে অনেকের নাম আলোচনায় এলেও সবাইকে পেছনে ফেলে মুজিবুল হক চুন্নুকে মহাসচিব করা হয়।

শেয়ার করুন