২৫ জুন ২০২৩


প্রধানমন্ত্রীর সঙ্গে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাক্ষাত

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : বাংলাদেশের প্রধানমন্ত্রী ও আওয়ামী লীগ সভাপতি শেখ হাসিনার সঙ্গে সাক্ষাত করেছেন সিলেট সিটি রোববার (২৫জুন) দুপুর ১২ টায় তিনি সস্ত্রীক গণভবনে পৌঁছান এবং প্রধানমন্ত্রীর সাথে সৌজন্য সাক্ষাত করেন।

সাক্ষাতকালে প্রধানমন্ত্রী আনোয়ারুজ্জামান চৌধুরীকে সিলেটবাসীর ভালোবাসার মর্যাদা দিতে সিলেট সিটি করপোরেশন এলাকার গুরুত্বপূর্ণ সমস্যাগুলো অগ্রাাধিকার ভিত্তিতে সমাধানের জন্য পরিকল্পনা ও কাজ শুরুর পরামর্শ দেন। এসময় প্রধানমন্ত্রী সিলেট সিটি করপোরেশন এলাকার উন্নয়নে সরকারের সার্বিক সহযোগীতার আশ্বাস দেন।

সাক্ষাতকালে আনোয়ারুজ্জামান চৌধুরীর সাথে ছিলেন তার স্ত্রী হলি চৌধুরী ও দুই ছেলে রুহানুজ্জামান চৌধুরী ও রুম্মানুজ্জামান চৌধুরী।

 

শেয়ার করুন