৭ অক্টোবর ২০২১
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জের বাহুবলে বাসের ধাক্কায় সোয়েব মিয়া (৮) নামের এক শিশু নিহত হয়েছে। নিহত সোয়েব উপজেলার দক্ষিণ ভবানীপুর গ্রামের মারুফ মিয়ার ছেলে ও স্থানীয় একটি ব্র্যাক স্কুলের দ্বিতীয় শ্রেণির ছাত্র।
বৃহস্পতিবার সকাল সাড়ে ১১টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের দ্বিগাম্বর বাজারে এ দুর্ঘটনা ঘটে।
প্রত্যক্ষদর্শীরা জানান, বেলা সাড়ে ১১টার দিকে মায়ের সঙ্গে দ্বিগাম্বর বাজারের রাস্তা পার হচ্ছিল ছেলে সোয়েব। এ সময় সিলেটগামী ইউনাইটেড পরিবহনের একটি বাস তাকে ধাক্কা দিলে সে ঘটনাস্থলেই মারা যায়।
বাহুবল মডেল থানার ওসি (তদন্ত) আলমগীর কবির বিষয়টি নিশ্চিত করে জানান, ঘাতক বাসটি আটক করা হয়েছে। কিন্তু এর চালক পলাতক রয়েছে। এ ঘটনায় আইনগত ব্যবস্থা নেওয়া হচ্ছে