২ নভেম্বর ২০২০
নিজস্ব প্রতিবেদক : ‘সিলেটের তথ্য বিশ্বজুড়ে’ শ্লোগান নিয়ে যাত্রা শুরু করা বিশ্বব্যাপী সিলেটীদের জনপ্রিয় অনলাইন নিউজপোর্টাল আজকের সিলেট ডটকম এর ব্যবস্থাপনা সম্পাদক হিসেবে যোগদান করেছেন যুক্তরাজ্য অনলাইন প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ও লন্ডনের জনপ্রিয় টিভি উপস্থাপক আজিজুল আম্বিয়া। তিনি ব্যবস্থাপনা সম্পাদকের দায়িত্ব ছাড়াও লন্ডন অফিস ইনচার্জ হিসেবেও দায়িত্ব পালন করবেন।
সোমবার তিনি আনুষ্ঠানিকভাবে এ দায়িত্ব গ্রহণ করেন।
নতুন দায়িত্বগ্রহন শেষে এক প্রতিক্রিয়ায় আজিজুল আম্বিয়া বলেন, আজকের সিলেট সব সময় প্রবাসী বাংলাদেশীদের কথা বলে। এখন থেকে আমরা বৃটেনের বাঙ্গালী কমিউনিটির সকল সংবাদ আরো অধিক গুরুত্বের সহিত প্রকাশ করব। সর্বোপরী বৃটেন প্রবাসীদের মূখপত্র হিসেবে আমরা কাজ করার চেষ্টা করব।
তিনি নতুন দায়িত্বপালনে সকলের সার্বিক সহযোগীতা কামনা করেন।