২০ নভেম্বর ২০১৭
চুনারুঘাট (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জ চুনারুঘাট এলাকায় অভিযান চালিয়ে মাদকদ্রব্যসহ এক মাদক ব্যবসায়ীকে আটক করেছে র্যাব-৯। আটককৃত হলো চুনারুঘাট দক্ষিণ হাতুন্ডা গ্রামের মৃত ছাদু মিয়া ছেলে মোঃ কাজল মিয়া (৪২)।
সোমবার ভোরে র্যাব-৯ এর সিপিসি-২, শ্রীমঙ্গল ক্যাম্পের একটি দল চুনারুঘাট সরকারী ডিগ্রী কলেজ এলাকায় পৌঁছালে পালিয়ে যাওয়ার সময় ০১ জনকে আটক করা হয়।
এ সময় কাজল মিয়াকে তল্লাশী করে ৯৫টি ফেন্সিডিল, ০৬টি ভদকা, ০৪টি বিয়ার যার আনুমানিক মূল্য প্রায় ৭৩ হাজার ৫শ টাকা ও ০২ মোবাইল ফোন এবং নগদ ৯৭ হাজার টাকা উদ্ধার করা হয়।
উল্লেখ্য, কাজল মিয়া চুনারুঘাটের অন্যতম মাদক ব্যবসায়ী হিসেবে পরিচিত। উদ্ধারকৃত মাদক ও গ্রেফতারকৃত আসামীকে হবিগঞ্জ জেলার চুনারুঘাট থানায় হস্তান্তর করা হয়েছে।
(আজকের সিলেট/২০ নভেম্বর/ডি/এসসি/ঘ.)