১৬ মার্চ ২০২১
ডেস্ক রিপোর্ট : ওসমানীনগর উপজেলায় চাঁদা না দেয়ায় সাদিপুর ইউনিয়নের ৪ নং ওয়ার্ডের সদস্য ডাঃ রঞ্জু কুমারধরকে মারধর করার অভিযোগ পাওয়া গেছে। গুরুতর আহত ইউপি সদস্য সিলেট এমএজি ওসমানী হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।
মঙ্গলবার সকাল ৯টার দিকে উপজেলার সাদীপুর ইউনিয়নে এই ঘটনা ঘটে।
আহত ইউপি সদস্যের ভাতিজা ডাঃ জুয়েল সূত্রধর জানান, লামাগাবুরটিকি থেকে মোবারকপুর পর্যন্ত সরকারি অর্থায়নে রাস্তায় মাটি ভরাটের কাজ থেকে নূরপুর গ্রামের সুমন আহমদ চাঁদা দাবী করে, চাঁদা না পেয়ে সুমন সহ ৪/৫ জন তার উপর অতর্কিত হামলা চালায়। এলাকাবাসীর সহযোগীতায় গুরুতর আহত অবস্থায় এই ইউপি সদস্যকে সিলেট ওসমানী মেডিকেল হাসপাতালে ভর্তি করা হয়, বর্তমানে মামলা দায়ের প্রস্তুতি চলছে।