১৯ নভেম্বর ২০১৭


শাহজালাল (র.) মাজারে প্রতারণা তদন্ত করতে ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : হজরত শাহজালাল (র.) এর মাজারে ডিপ টিবওয়েলের পানিকে মক্কার জমজম কুপের পানি বলে বিক্রির মাধ্যমে প্রতারনার অভিযোগ তদন্ত করতে ইসলামী ফাউন্ডেশনকে নির্দেশ দিয়েছেন আদালত।

রোববার এইচ এম আব্দুর রহমান নামে এক ভূক্তভূগির আবেদনের প্রেক্ষিতে চীফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট সাইফুজ্জামান হিরো প্রতারনার অভিযোগ আমলে নিয়ে ইসলামিক ফাউন্ডেশনের উপ-পরিচালককে আগামী ৩০ নভেম্বরের মধ্যে বিষয়টি তদন্ত করে প্রতিবেদন জমা দিতে নির্দেশ দেন।

প্রসঙ্গত, গত ৩১ অক্টোবর এ নিয়ে একটি অনুসন্ধানী প্রতিবেদন প্রচারিত হয় একাত্তর টেলিভিশনে। এরপর বিষয়টি আদালতের নজরে আনেন এইচ এম আব্দুর রহমান নামের একজন নাগরিক।

(আজকের সিলেট/১৯ নভেম্বর/এসটি/ঘ.)

শেয়ার করুন