৮ সেপ্টেম্বর ২০২১
ডেস্ক রিপোর্ট : কুমারগাঁও কেন্দ্রে ৩টি উপকেন্দ্রের ট্রান্সমিটারে গোলযোগ দেখা দেওয়ায় বুধবার বিকেল থেকে নগরীর কয়েকটি এলাকা হঠাৎ করে বিদ্যুহীন হয়ে পড়ে। একদিকে তীব্র গরম, অন্যদিকে প্রায় দুই ঘণ্টা ধরে বিদ্যুৎ না থাকায় ভোগান্তি পোহাচ্ছেন নগরীর বিদ্যুতহীন এলাকার বাসিন্দারা।
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, কুমারগাঁও কেন্দ্রে ৩টি উপকেন্দ্রের ট্রান্সমিটারে বুধবার বিকলে সাড়ে ৪টার দিকে হঠাৎ গোলযোগ দেখা দেয়। এসময় নগরীর আম্বরখানা, জিন্দাবাজার, টিলাগড় ও শাহজালাল উপশহরসহ বিভিন্ন এলাকায় বিদ্যুৎ চলে যায়।
এ রিপোর্ট লেখা পর্যন্ত কিছু এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হলেও বেশির এলাকায় চালু করা সম্ভব হয়নি। তবে আরও ঘণ্টাখানেকের মধ্যে সকল এলাকায় বিদ্যুৎ সরবরাহ স্বাভাবিক হবে বলে জানিয়েছে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ।