১ সেপ্টেম্বর ২০২১


বিএনপির প্রতিষ্ঠাবার্ষিকী আজ

শেয়ার করুন

আজকের সিলেট ডেস্ক : বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির ৪৩তম প্রতিষ্ঠাবার্ষিকী আজ। ১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর সাবেক সেনাপ্রধান জিয়াউর রহমান বিএনপি প্রতিষ্ঠা করেন।

দ্বিতীয় জাতীয় সংসদ নির্বাচন ঘনিয়ে আসার প্রেক্ষাপটে সামরিক শাসক জিয়াউর রহমান একটি রাজনৈতিক দল গঠনের উদ্যোগ নেন। এই উদ্যোগের ফল হিসেবেই বিএনপির। জাতীয় গণতান্ত্রিক দলকে (জাগদল) বিএনপির সঙ্গে একীভূত করা হয়। রাষ্ট্রপতি জিয়াউর রহমান এই দলের সমন্বয়ক ছিলেন এবং এই দলের প্রথম চেয়ারম্যানের দায়িত্ব পালন করেন। অধ্যাপক এ কিউ এম বদরুদ্দোজা চৌধুরী দলটির প্রথম মহাসচিব ছিলেন।

১৯৭৮ সালের ১ সেপ্টেম্বর বিকেল ৫টায় রমনা রেস্তোরাঁয় আয়োজিত এক সংবাদ সম্মেলনে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের আনুষ্ঠানিক ঘোষণাপত্র পাঠ করেন। সংবাদ সম্মেলনে প্রথমে ১৮ জন সদস্যের নাম এবং ১৯ সেপ্টেম্বর ওই ১৮ জনসহ ৭৬ সদস্যের আহ্বায়ক কমিটি ঘোষণা করেন জিয়াউর রহমান।

বিএনপি প্রতিষ্ঠার মাত্র তিন বছরের মাথায় ১৯৮১ সালের ৩০ মে সামরিক অভ্যুত্থানে নিহত হন জিয়াউর রহমান। জিয়াউর রহমানের মৃত্যুর পর ১৯৮৪ সালের ১০ মে বিএনপির চেয়ারপারসন নির্বাচিত হন বেগম খালেদা জিয়া।

প্রতিষ্ঠার পর ১৯৭৯, ১৯৯১, ২০০১ সালে অনুষ্ঠিত জাতীয় সংসদ নির্বাচনে বিজয়ী হয় বিএনপি। ১৯৯৬ সালে ১৫ অনুষ্ঠিত একতরফা নির্বাচনেও বিজয়ী হয় দলটি। ২০০৭ সালের ১১ জানুয়ারির পর থেকেই ক্ষমতার বাইরে রয়েছে এই দল। দলটির চেয়ারপারসন খালেদা জিয়া দুর্নীতির মামলায় দণ্ডিত এবং নানা শারীরিক জটিলতা নিয়ে অবস্থান করছেন গুলশানের বাসা ‘ফিরোজা’য়। ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ‍দুর্নীতির দায়ে দণ্ডিত হয়ে এখন লন্ডনে পলাতক।

শেয়ার করুন