১৭ নভেম্বর ২০২২
নিজস্ব প্রতিবেদক : আগামী শনিবার বিএনপির গণসমাবেশকে কেন্দ্র করে যখন নগরীর আলিয়া মাদ্রাসা মাঠে অবস্থান নেয়া শুরু করেছেন বিএনপির নেতাকর্মীরা, ঠিক তখনই নগরীতে মোটরসাইকেল শোডাউন করেছে জেলা ও মহানগর ছাত্রলীগ।
বৃহস্পতিবার বিকেলে প্রথমে নগরীর চৌহাট্টা পয়েন্টে বিপুল সংখ্যক নেতাকর্মীদের নিয়ে অবস্থান নেয় ছাত্রলীগ। এর পর মোটরসাইকেলযোগে নগরীর বিভিন্ন এলাকায় শোডাউন করে।
উল্লেখ্য, আগামী শনিবার সিলেটে অনুষ্ঠিত হচ্ছে বিএনপির বিভাগীয় গণসমাবেশ। সমাবেশকে কেন্দ্র করে চলছে বিরামহীন প্রচারণা। সমাবেশস্থল আলিয়া মাদ্রাসা মাঠে ইতিমধ্যে অবস্থান নিতে শুরু করেছেন দলটির নেতাকর্মীরা।