২৫ আগস্ট ২০২১
নিজস্ব প্রতিবেদক : সিলেট বিভাগে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাস আক্রান্ত ১০ জনের মৃত্যু হয়েছে। তাদের মধ্যে সিলেট জেলায় আট, সুনামগঞ্জে এক ও এমএজি ওসমানী মেডিক্যালে একজন মারা গেছেন। একই সময়ে ২৩০ জনের করোনা শনাক্ত হয়েছে।
বুধবার দুপুরে স্বাস্থ্য অধিদফতরের সিলেট বিভাগীয় পরিচালক ডা. হিমাংশু লাল রায় এ তথ্য জানান। এ নিয়ে সিলেট বিভাগে করোনায় মোট মৃত্যু এক হাজার ১৫ জনে দাঁড়ালো।
ডা. হিমাংশু লাল জানান, গত ২৪ ঘণ্টায় সিলেট জেলায় ১১১, সুনামগঞ্জে ৫১, হবিগঞ্জে ১৬, মৌলভীবাজারে ২৪ ও ওসমানী মেডিক্যালে ২৮ জনের করোনা শনাক্ত হয়েছে। বিভাগে এ পর্যন্ত মোট করোনা শনাক্ত হয়েছে ৫১ হাজার ৮৫৫ জনের।