২৪ জুন ২০২২


বাইশটিলায় পানিতে ডুকে কিশোরের মৃত্যু

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : শহরতলীর বাইশটিলায় বন্যার পানিতে ডুবে মোবারক (১৫) নামে এক কিশোরের মৃত্যু হয়েছে। নিহত মোবারক এয়ারপোর্ট থানাধীন বাদামবাগিচা এলাকার আব্দুল মালেকের ছেলে।

শুক্রবার সন্ধ্যায় এয়ারপোর্ট থানার বাইশটিলা এলাকা থেকে তার লাশ উদ্ধার করেছে পুলিশ।

জানা গেছে, শুক্রবার বিকালে বন্ধুদের সঙ্গে বাইশটিলায় বেড়াতে গিয়েছিল মোবারক। হঠাৎ অসাবধানতাবশত বন্যার পানিতে পড়ে সে ডুবে যায়। পরে স্থানীয়রা তার লাশ উদ্ধার করে পুলিশকে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ফায়ার সার্ভিসকে জানায়। ফায়ার সার্ভিসের ডুবুরি দল ঘন্টাখানেক চেষ্টা চালিয়ে সন্ধ্যার দিকে মোবরকের মরদেহ উদ্ধার করেন।

বিমানবন্দর থানার ওসি খান মুহাম্মদ মাইনুল জাকির জানান, মোবারক নামের ওই কিশোর বন্যার পানিতে পড়ে মারা যায়। তার লাশ ময়নাতদন্তের জন্য সিলেট ওসমানী মেডিক্যাল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

শেয়ার করুন