২২ জুন ২০২০


সাংবাদিক ইয়াকুবের বাড়িতে উপজেলা ইউএনও’র উপহার

শেয়ার করুন

দক্ষিণ সুনামগঞ্জ প্রতিনিধিঃ কোভিড-১৯ বা করোনা ভাইরাসে আক্রান্ত সাংবাদিক, দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা প্রেসক্লাবের দপ্তর সম্পাদক ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজের কলেজ শাখার প্রভাষক ইয়াকুব শাহরিয়ারের বাড়িতে ভিটামিন-সি সমৃদ্ধ ফলমূল পাঠিয়েছেন দক্ষিণ সুনামগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ও পাগলা সরকারি মডেল হাইস্কুল এন্ড কলেজ পরিচালনা কমিটির সভাপতি জেবুন নাহার শাম্মী। আজ (সোমবার) বিকাল ৪টায় ইয়াকুব শাহরিয়ারের বাড়িতে এ খাদ্যসামগ্রী পাঠান তিনি।
 
এর আগে দুপুরে ফোন করে ইয়াকুব শাহরিয়ারের খোঁজ খবর নেন তিনি। এসময় হোম আইসোলেশনে থাকা ও ডাক্তারের দেওয়া নির্দেশ মোতাবেক চলাচল করার পরামর্শ দেন ইউএনও শাম্মী।
 
ইউএনও জেবুন নাহার শাম্মী বলেন, ‘আমি অনেক আগেই খবর পেয়েছি। ব্যস্ততার কারণে খোঁজ খবর নেওয়া হয়নি। আজ ফোন করে খবর নিলাম। সামান্য উপহার পাঠিয়েছি মাত্র। প্রভাষক, সাংবাদিক ইয়াকুব শাহরিয়ারের জন্য অনেক শুভ কামনা।’
 
ইয়াকুব শাহরিয়ার জানান, ‘ধন্যবাদ জানাচ্ছি ইউএনও মহোদয়কে। তিনি আজ ফোন করে খোঁজ খবর নিয়েছেন। পরামর্শ দিয়েছেন। ফলমূল পাঠিয়েছেন। এই দুঃসময়ে যে মনে করে খোঁজ খবর নিয়েছেন সে জন্য তাঁর প্রতি কৃতজ্ঞতা চিত্তে ধন্যবাদ।’

শেয়ার করুন