১৫ আগস্ট ২০২১
ডেস্ক রিপোর্ট : নগরীতে শুকরের উৎপাত বৃদ্ধি পেয়েছে। এসব শুকরের উৎপাতে অতিস্ট সিলেট নগরীর ব্যস্ততম বন্দরবাজার এলাকার বাসিন্দা ও এই এলাকায় চলাচলকারী জনসাধারণ। দিন কিংবা রাত হুট করে রাস্তায় দেখা মিলছে শুকরের দলকে। আবার কখনো কখনো দলছুট হয়েও ঘুরে বেড়াচ্ছে শুকরেরা।
নগরীর বন্দরবাজার এলাকার জনবহুল, ব্যস্থতম রাস্তায় রাস্তায় প্রায়ই শুকুরের দল দেখতে পাওয়া যায়। ফলে প্রতিদিন ঘটছে নানা রকম দূর্ঘটনা।রাস্তার এপাশ থেকে ওপাশে দৌড়া-দৌড়ি করার সময়ে গাড়ির নিচে পড়ার আশংকা রয়েই যাচ্ছে। মাঝে মধ্যে আবার দুর্ঘটনা হলেই গাড়ি আটকিয়ে টাকা আদায় করছে কাষ্টঘরের বাসিন্দারা। এটা এখন নিত্যদিনের ব্যাপার হয়ে দাড়িয়েছে। বিশেষ করে বন্দর বাজার এলাকার আবু- তুরাব মসজিদ, বন্দরবাজার জামে মসজিদে আগতো মুসল্লিদের গায়ে আচড়ে পড়ে এসব শুকরের দল। ফলে নামাজে আসা লোকদের মারাত্বক সমস্যার সম্মুখিন হতে হয়।
সাধারণ পথচারীদের প্রশ্ন, এটা কি তা হলে সিলেট সিটি কর্পোরেশনের পরিচালিত শুকরের খামার? নগরবাসীর প্রশ্ন, এই রাস্তা দিয়ে প্রতিদিন সিসিকের মেয়র আরিফুল হক চৌধুরীসহ অনেক সরকারি কর্মকর্তা আসা যাওয়া করেন, তারা কি তা চোখে দেখেন না?
যত্রতত্র এসব শুকরেরা ঘুরাফেরা করার কারণে নানা ধরণের রোগব্যধি ছড়িয়ে পড়ার আশংকা করছেন সচেতন নাগরিক সমাজ। তারা মনে করেন, দ্রুততম সময়ের মধ্যে সিলেট সিটি কর্পোরেশনকে এবিষয়ে প্রদক্ষেপ না নিলে তা আরও জটির রূপ ধারণ করতে পারে।