১৩ আগস্ট ২০২১


শান্তিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে যুবকের মৃত্যু

শেয়ার করুন

সুনামগঞ্জ প্রতিনিধি : সুনামগঞ্জের শান্তিগঞ্জে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে মনসুর আলম (২৮) নামে এক যুবকের মৃত্যু হয়েছে। নিহত মনসুর একই উপজেলার পাথারিয়া ইউনিয়নের ৮ নম্বর ওয়ার্ডের কুমড়িআইল গ্রামের তাজুল ইসলামের বড় ছেলে।

শুক্রবার দুপুরের দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের মাহমদখালী কাটাগাং এলাকার মুসা চালকল মিলে এ ঘটনা ঘটে।

জানা গেছে, চারকল মিলে কাজ চলাকালীন বিদ্যুৎস্পৃষ্ট হন মনসুর। তাকে উদ্ধার করে সুনামগঞ্জ সদর হাসপাতালে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক মৃত ঘোষণা করেন।

শান্তিগঞ্জ থানার ওসি কাজী মোক্তাদির হোসেন বিষয়টি নিশ্চিত করেন।

শেয়ার করুন