৮ ডিসেম্বর ২০২৩
ডেস্ক রিপোর্ট : সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দর দিয়ে সোনা প্রচারের সময় পায়খানার রাস্তায় কনডমে ঢুকিয়ে ৬টি ডিম নিয়ে দুবাই থেকে আসছিলো চোরাকারবারিরা।
শুক্রবার সকালে সন্দেহজনকভাবে তাদের আটকের পর দুইজনকে বাথরুমে নিয়ে তাদের পায়ুপথ থেকে ডিমগুল উদ্ধার করা হয়।
কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারী কমিশনার সাজেদুল করিম বিষয়টি নিশ্চিত করে জানান, গোপন তথ্যের ভিত্তিতে অভিযান চালিয়ে দুবাই থেকে আসা বিমানের একটি ফ্লাইট থেকে চার স্বর্ণচোকারবারিকে আটকের পর দুজনের কাছ ৬টি স্বর্ণের ডিম উদ্ধার করা হয়। যেগুলোর ভেতরে লিকুইড জাতীয় স্বর্ণ।
উল্লেখ্য, শুক্রবার সকাল ৯টার দিকে সিলেট ওসমানী আন্তর্জাতিক বিমানবন্দরে দুবাই হতে আসা বাংলাদেশ বিমানের একটি ফ্লাইট থেকে প্রায় ৩৪.৩৫১ কেজি ওজনের স্বর্ণের চালান উদ্ধার করা হয়। এসব স্বর্ণের বাজার মূল্য আনুমানিক ৩৪ কোটি টাকা।