২০ অক্টোবর ২০২০
নিজস্ব প্রতিবেদক : ‘পুলিশের নির্যাতনে’ যুবক রায়হান আহমদের মৃত্যুর ঘটনার প্রতিবাদে নগরীর কোর্ট পয়েন্টে চলা এক বিক্ষোভ কর্মসূচি থেকে পুলিশের গাড়ি লক্ষ্য করে হামলা চালিয়েছেন বিক্ষোভকারীর একাংশ।
মঙ্গলবার সকালে নগরীর কোর্ট পয়েন্ট এলাকায় এ ঘটনাটি ঘটেছে। এ সময় সড়কের পাশে সিলেট জেলা ও মহানগর ব্যবসায়ী ঐক্য কল্যাণ পরিষদের ব্যানারে সমাবেশ চলছিলো।
এসএমপির কোতোয়ালি মডেল থানার ওসি সেলিম মিয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, গাড়িটি সিলেট মেট্রোপলিটন পুলিশের সহকারি কমিশনার (প্রসিকিউশন) অমূল্য কুমার চৌধুরীর ছিলো। তিনি তখন বাসা থেকে আদালতে যাচ্ছিলেন।