৮ আগস্ট ২০২১


সিলেটে করোনায় আরো ৭ জনের মৃত্যু, শনাক্ত ৫৯১

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেটে করোনায় মৃত্যু কিছুতেই ঠেকানো যাচ্ছে না। করোনায় মৃত্যুর সাথে সাথে বাড়ছে আক্রান্ত রোগীর সংখ্যাও। গত ২৪ ঘন্টায় সিলেটে করোনায় আরো ৭ জনের মৃত্যু হয়েছে। একই সময়ে করোনায় আক্রান্ত শনাক্ত হয়েছে আরও ৫৯১ জনের শরীরে।

রোববার স্বাস্থ্য অধিদফতর সিলেট বিভাগীয় কার্যালয় থেকে এই তথ্য জানানো হয়েছে।

স্বাস্থ্য অধিদফতর সুত্র জানায়, শনিবার সকাল ৮টা থেকে রোববার সকাল ৮টা পর্যন্ত সময়ে সিলেট বিভাগে ৫৯১ জন করোন রোগী শনাক্ত হয়েছেন। এর মধ্যে ২৯০ জন সিলেটের বাসিন্দা। এছাড়া সুনামগঞ্জের ৭১ জন, মৌলভীবাজারের ১৮৮ জন ও হবিগঞ্জের ৪২ জন রয়েছেন।

১৯০৮ নমুনা পরীক্ষা করে তাদেরকে শনাক্ত করা হয়। শনাক্তের হার ৩০.৯৭ ভাগ।

তাদের নিয়ে বিভাগে করোনাক্রান্তের সংখ্যা এখন ৪৫ হাজার ১৬২ জন। তন্মধ্যে সিলেট জেলায় শনাক্ত হন ২৮ হাজার ৫৭ জন। সুনামগঞ্জের ৫ হাজার ২২১ জন, মৌলভীবাজারের ৬ হাজার ৪৪৩ জন ও হবিগঞ্জের ৫ হাজার ৪৪১ জন রয়েছেন।

অবশ্য আক্রান্ত এসব ব্যক্তিদের মধ্যে ৩৩ হাজার ৬০ জনই সুস্থ হয়ে ওঠেছেন। তন্মধ্যে সর্বশেষ চব্বিশ ঘন্টায় সুস্থ হয়েছেন ৪৭৩ জন।

এদিকে, সিলেটে আরো ৭ জন করোনাক্রান্ত ব্যক্তি মারা গেছেন। যাদের মধ্যে ২ জন সিলেটের, সুনামগঞ্জের ৩ জন এবং মৌলভীবাজার ও হবিগঞ্জের ১ জন করে রয়েছেন।

তাদের নিয়ে বিভাগে মৃতের সংখ্যা এখন ৭৮৮ জন। তন্মধ্যে ৬২৮ জনই মারা গেছেন সিলেট জেলায়। সুনামগঞ্জে ৫৮ জন, মৌলভীবাজারে ৬৩ জন ও হবিগঞ্জে ৩৯ জন মারা গেছেন।

সিলেট বিভাগীয় পরিচালক (স্বাস্থ্য) ডা. হিমাংশু লাল রায় জানান, বর্তমানে সিলেটজুড়ে ৪৯৭ জন করোনা রোগী হাসপাতালে চিকিৎসা নিচ্ছেন।

শেয়ার করুন