১৫ নভেম্বর ২০১৭
হবিগঞ্জ প্রতিনিধি : হবিগঞ্জে পুলিশের নিয়মিত অভিযানে ২৬ আসামিকে গ্রেফতার করা হয়েছে। গ্রেফতারকৃতদের মধ্যে পরোয়ানাভুক্ত ১৬ জন এবং নিয়মিত মামলার ১০ জন আসামি রয়েছে।
মঙ্গলবার রাত ৯টা থেকে বুধবার সকাল ৯টা পর্যন্ত জেলার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।
হবিগঞ্জের সহকারী পুলিশ সুপার (মিডিয়া) মো. নাজিম উদ্দিন বিষয়টি নিশ্চিত করেছেন।
(আজকের সিলেট/১৫ নভেম্বর/ডি/কেআর/ঘ.)