২৫ জুলাই ২০২১
নিজস্ব প্রতিবেদক : করোনা কেড়ে নিয়েছে সিলেটের আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা মুহাম্মদ ইসরাইল হোসেনের প্রাণ। ইসরাইল হোসেন সিলেট-৩ আসনের উপনির্বাচনের রিটার্নিং কর্মকর্তা ছিলেন। কিন্তু তিনি করোনা আক্রান্ত হয়ে পড়লে গত ৩ জুলাই তার স্থলে সিলেটের জেলা প্রশাসক এম. কাজী এমদাদুল ইসলামকে রিটার্নিং কর্মকর্তার দায়িত্ব দেয়া হয়।
রোববার বিকেল পৌণে ৩টায় তিনি চিকিৎসাধীন অবস্থায় ঢাকার একটি হাসপাতালে ইন্তেকাল করেন। ইন্নালিল্লাহি…রাজিউন।
ইসরাইল হোসেন ছাড়াও ওই সময় করোনা আক্রান্ত হন সহকারী রিটার্নিং কর্মকর্তা সিলেটের সিনিয়র জেলা নির্বাচন অফিসার ফয়ছল কাদের, অতিরিক্ত আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা শুক্কুর মাহমুদ, জৈন্তাপুর উপজেলা নির্বাচন কর্মকর্তা আবুল হাসনাত ও বালাগঞ্জ উপজেলা নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনসহ আরও কয়েকজন কর্মকর্তা-কর্মচারী।
করোনা আক্রান্ত হওয়ার পর শারীরিক অবস্থার অবনতি হলে আঞ্চলিক নির্বাচন কর্মকর্তা সোহরাব হোসেনকে ঢাকায় স্থানান্তর করা হয়।