২২ জুলাই ২০২১


হবিগঞ্জে মাদক সংশ্লিষ্টতায় পুলিশের এসআই বরখাস্ত

শেয়ার করুন

হবিগঞ্জ প্রতিনিধি : মাদকের সঙ্গে সংশ্লিষ্টতা পাওয়ার অভিযোগে হবিগঞ্জে পুলিশের এক এসআইকে বরখাস্ত করা হয়েছে। তার নাম মুমিন সিরাজী। তিনি হবিগঞ্জের কোর্ট স্টেশন পুলিশ ফাঁড়িতে এসআই হিসেবে কর্মরত ছিলেন।

পুলিশ সূত্রে জানা গেছে- এসআই মুমিন সিরাজী কয়েকদিন আগে ছুটিতে গিয়েছিলেন। ময়মনসিংহে তার মাদকের সংশ্লিষ্টতা পাওয়া গেছে। এজন্য তাকে বরখাস্ত করা হয়েছে। এ ব্যাপারে পুলিশের পক্ষ থেকে এর বেশি বিস্তারিত জানানো হয়নি।

হবিগঞ্জের পুলিশ সুপার এসএম মুরাদ আলী বলেন, এসআই মুমিন সিরাজী ছুটি নিয়ে ময়মনসিংহে অবস্থান করছিলেন। ২/৩ দিন আগে মাদক পরিবহনের অপরাধে তাকে বরখাস্ত করা হয়েছে।

এসআই মুমিন ময়মনসিংহে গাঁজা ও ফেনসিডিলসহ আটক হয়েছিলেন বলে আরেকটি সূত্রে জানা গেছে।

শেয়ার করুন