১ ডিসেম্বর ২০২৩


সর্বোচ্চ প্রার্থী সিলেট-২, সর্বনিম্ন সিলেট-৪ আসনে

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : আসন্ন দ্বাদশ জাতীয় সংসদ নির্বাচনে সিলেট জেলার ৬টি আসনের বিপরিতে ৪৭ জন প্রার্থী নিজ নিজ মনোনয়নপত্র জমা দিয়েছেন। এর মধ্যে বিভিন্ন রাজনৈতিক দলের এবং স্বতন্ত্র প্রার্থী রয়েছে। বৃহস্পতিবার বিকাল ৪টা পর্যন্ত মনোনয়নপত্র জমা দেন তারা।

মনোনয়ন দাখিল করা দলগুলো হচ্ছে- আওয়ামী লীগ, জাতীয় পার্টি, তৃণমূল বিএনপি, ইসলামী ঐক্যজোট, ন্যাশনাল পিপলস পার্টি, বাংলাদেশ কংগ্রেস, জাকের পার্টি, বাংলাদেশ সাংস্কৃতিক জোট, গণফোরাম, কৃষক শ্রমিক জনতা লীগ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট ও বাংলাদেশ মুসলিম লীগ।

জেলা রিটার্নিং কর্মকর্তার কার্যালয় সূত্র জানায়, সিলেট-১ (সিলেট সদর ও সিলেট সিটি কর্পোরেশন) আসনে ৭ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের এ, কে, আব্দুল মোমেন, ইসলামী ঐক্যজোট এর ফয়জুল হক, ন্যাশনাল পিপলস পার্টি’র ইউসুফ আহমদ, বাংলাদেশ কংগ্রেসের মোহাম্মদ সোহেল আহমদ চৌধুরী, স্বতন্ত্র মোঃ মিসবাহ উদ্দিন সিরাজ, জাকের পার্টির আব্দুল হান্নান, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোট আব্দুল বাছিত।

সিলেট-২ (বিশ্বনাথ ও ওসমানীনগর) আসনে ১৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের শফিকুর রহমান চৌধুরী, ন্যাশনাল পিপলস পার্টি’র মোঃ মনোয়ার হোসাইন, জাতীয় পার্টি ইয়াহইয়া চৌধুরী, তৃনমুল বিএনপি’র মোহাম্মদ আব্দুল মান্নান খান ও মোহাম্মদ আব্দুর রব, গণফোরাম মোকাব্বির খান, কৃষক শ্রমিক জনতা লীগ আবুল কালাম আজাদ, বাংলাদেশ কংগ্রেস মোঃ জহির, স্বতন্ত্র মোঃ মোশাহিদ আলী, আলতাফুর রহমান সুহেল, মুহিবুর রহমান ও ইকবাল হোসেন, জাকের পার্টি মোঃ ছায়েদ মিয়া।

সিলেট-৩ (দক্ষিণ সুরমা, বালাগঞ্জ ও ফেঞ্চুগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের হাবিবুর রহমান হাবিব, ন্যাশনাল পিপলস পার্টি’র আনোয়ার হোসেন আফরোজ, বাংলাদেশ ইসলামী ফ্রন্ট শেখ জাহেদুর রহমান (মাসুম), জাতীয় পার্টি’র মোহাম্মদ আতিকুর রহমান, ইসলামী ঐক্যজোটের মোঃ মইনুল ইসলাম, স্বতন্ত্র কফিল আহমদ চৌধুরী, মোঃ ইহতেশামুল হক চৌধুরী ও মোঃ ফকরুল ইসলাম।

সিলেট-৪ (গোয়াইনঘাট, জৈন্তাপুর ও কোম্পানীগঞ্জ) আসনে ৪ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগ ইমরান আহমদ, ইসলামী ঐক্যজোটের মোঃ নাজিম উদ্দিন (কামরান), জাকেরপার্টি’র মোঃ আলী আকবর, তৃনমুল বিএনপি’র মোঃ আবুল হোসেন।

সিলেট-৫ (কানাইঘাট ও জকিগঞ্জ) আসনে ৮ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের মাসুক উদ্দিন আহমদ, স্বতন্ত্র মোহাম্মদ হুছামুদ্দীন চৌধুরী ও আহমদ আল কবির, তৃনমুল বিএনপি’র কুতুব উদ্দীন আহমদ শিকদার ও কয়ছর আহমদ কাওসার, জাতীয় পার্টি’র শাব্বীর আহমদ, বাংলাদেশ কংগ্রেসের মোঃ বদরুল আলম, বাংলাদেশ মুসলিম লীগ (বিএমএল) মোঃ খায়রুল ইসলাম।

সিলেট-৬ (গোলাপগঞ্জ ও বিয়ানীবাজার) আসনে ৬ জন প্রার্থী মনোনয়ন জমা দিয়েছেন। এরমধ্যে বাংলাদেশ আওয়ামী লীগের নুরুল ইসলাম নাহিদ, জাতীয় পার্টি’র সেলিম উদ্দিন, বাংলাদেশ সাংস্কৃতিক মুক্তিজোটের আতাউর রহমান, স্বতন্ত্র সরওয়ার হোসেন, তৃনমুল বিএনপি’র শমসের মুবিন চৌধুরী ও ইসলামী ঐক্যজোট সাদিকুর রহমান।

উল্লেখ্য, সিলেট জেলা ৬টি আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করার জন্য ৫৮ জন সম্ভাব্য প্রার্থী মনোনয়ন ফরম সংগ্রহ করেছিলেন। কিন্তু শেষ সময় পর্যন্ত ৪৭ জন প্রার্থী নিজেদের মনোনয়ন ফরম জমা দিয়েছেন।

শেয়ার করুন