১৪ নভেম্বর ২০১৭
নিজস্ব প্রতিবেদক : চৌহাট্টাস্থ সরকারি আলিয়া মাদরাসার সামনে থেকে অজ্ঞাতনামা এক পুরুষের লাশ উদ্ধার করেছে পুলিশ। ওই পুরুষ ব্যক্তির বয়স আনুমানিক ৪০ বছর।
মঙ্গলবার বিকাল সাড়ে ৩টার দিকে কোতোয়ালী থানা পুলিশ লাশটি উদ্ধার করে।
কোতোয়ালী থানার এসআই লোকমান আহমদ জানান, স্থানীয়দের কাছ থেকে খবর পেয়ে পুলিশ লাশটি উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য লাশ ওসমানী হাসপাতালের মর্গে প্রেরণ করা হয়েছে।
(আজকের সিলেট/১৪ নভেম্বর/ডি/কেআর/ঘ.)