৩০ ডিসেম্বর ২০২১


যেভাবে জানা যাবে এসএসসির ফলাফল

শেয়ার করুন

ডেস্ক রিপোর্ট : মহামারীর কারণে বিলম্বিত হওয়া এসএসসি পরীক্ষায় অংশ নেওয়া সোয়া ২২ লাখ শিক্ষার্থীর অপেক্ষার অবসান হচ্ছে। এবারও শিক্ষা বোর্ডগুলোর ওয়েবসাইটের পাশাপাশি মোবাইল ফোন থেকে এসএমএস পাঠিয়ে পরীক্ষার ফলাফল জানতে পারবে তারা।

বৃহস্পতিবার সকাল ১০টায় প্রধানমন্ত্রী শেখ হাসিনা মাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করবেন। পরে বেলা ১২টায় বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে সংবাদ সম্মেলন করে এবারের ফলাফলের বিস্তারিত তুলে ধরবেন শিক্ষামন্ত্রী দীপু মনি।

তখন থেকেই শিক্ষা প্রতিষ্ঠান ও বোর্ডের ওয়েবসাইট থেকে ফলাফল জানতে পারবেন শিক্ষার্থীরা।

ঢাকা শিক্ষা বোর্ড জানিয়েছে, www.educationboardresults.gov.bd ওয়েবসাইটে গিয়ে রোল ও রেজিস্ট্রেশন নম্বর দিয়ে ও জানা যাবে ফলাফল।

আর মোবাইলে এসএমএসের মাধ্যমে ফল জানতে SSC লিখে স্পেস দিয়ে শিক্ষা বোর্ডের নামের প্রথম তিন অক্ষর লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে। ফিরতি এসএমএসেই ফল পাওয়া যাবে।

দাখিলের ফল পেতে Dakhil লিখে স্পেস দিয়ে Mad লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে পাঠাতে হবে।

আর কারিগরি বোর্ডের ক্ষেত্রে SSC লিখে স্পেস দিয়ে Tec লিখে স্পেস দিয়ে রোল নম্বর লিখে স্পেস দিয়ে 2021 লিখে 16222 নম্বরে পাঠালে ফিরতি এসএমএসে ফলাফল জানানো হবে।

শেয়ার করুন