২৭ সেপ্টেম্বর ২০২২
ডেস্ক রিপোর্ট : নগরীর আদালত প্রাঙ্গণে প্রতিপক্ষের হামলায় আহত হয়েছেন সাবেক বিএনপি নেতা এডভোকেট শামসুজ্জামান জামান। তিনি সিলেট জেলা আইনজীবী সমিতির সদস্য ও দৈনিক শ্যামল সিলেট এর সম্পাদকমণ্ডলীর সভাপতি। এঘটনায় হামলার অভিযোগে কামাল আহমদ নামে এক যুবককে আটক করেছে পুলিশ। আটক কা্মাল আহমদ নগরের বাদামবাগিচা এলাকার বাসিন্দা ও একটি মামলার প্রধান আসামি।
মঙ্গলবার দুপুরে সিলেট মহানগর দায়রা জজ আদালত ভবনের ৮তলায় এ ঘটনা ঘটে।
জানা যায়, এয়ারপোর্ট থানার একটি মামলার (জিআর নং-২৫১/২২ শোনানী শেষে আদালতের বারান্দায় বেরিয়ে আসেন এডভোকেট সামসুজ্জামান জামান।এমন সময় ওই মামলার প্রধান আসামি কামাল আহমদসহ অজ্ঞাত ২/৩ যুবক তাকে মামলার পক্ষে লড়ার কারণ জানতে চায়। তিনি বলেন, এটা আমার পেশাগত দায়িত্ব। তারা বলে ‘আমরা তোকে কোপাবো।’
ঘটনাটি দেখতে পেয়ে সতীর্থ আইনজীবীরা তাদের ধাওয়া করে ধরার চেষ্টা করলে সিঁড়ি দিয়ে দৌঁড়ে নীচে নেমে যায়। এসময় হুলস্তুল শুরু হলে সাধারণ লোকজনের সহযোগীতায় কোর্ট পুলিশ কামালকে আটক করতে সক্ষম হয় এবং অন্যরা পালিয়ে যায়।
হামলার শিকার আইনজীবী সামসুজ্জামান জামান জানিয়েছেন, পেশাদারিত্বের খাতিরে তিনি এসএমপির এয়ারপোর্ট থানার জিআর ২৫১/২২ মামলার বাদি পক্ষের আইনজীবী হিসেবে আদালতে উপস্থিত হয়ে শোনানীতে অংশ নেন।বিচারক মামলার গুরুত্ব অনুধাবন করে গ্রেফতার হওয়া ২নং আসামি কালামের জামিন নামঞ্জুর করেন।আদালত থেকে বেরিয়ে বারান্দা্য় আসতেই মামলার ১নং আসামি কামাল আহমদসহ ২/৩জন গতিরোধ করে। তারা জানতে চায় কেন আমি বাদি পক্ষে শোনানীতে অংশ নিয়েছে। তখন তারা বলে ‘আমরা তোকে কোপাবো।’ তাৎক্ষনিক বিষয়টি বুঝতে পারিনি। তারা আমাকে ঝাপটে ধরতে চেয়েছিল। তাৎক্ষনিক সতীর্থ আইনজীবীরা, সাধারণ লোকজনের সহায়তায় কোর্ট পুলিশ আটক করতে সক্ষম হয়। পরক্ষণে ঘটনাটি তিনি আদালতের নজরে এনেছেন এবং এ বিষয়ে একটি দরখাস্ত দিতে বিচারক নির্দেশনা দিয়েছেন।