১৪ নভেম্বর ২০১৭


শাবিতে ছিনতাইকারী সন্দেহে আটক ২

শেয়ার করুন

শাবি প্রতিনিধি : শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) প্রধান ফটকে ছিনতাইকারী সন্দেহে দুই যুবককে ছুরিসহ আটক করা হয়েছে। আটকরা হলেন- নগরীর শেখ পাড়ার মারুফ হোসেন (২৪) এবং রাজারগাওয়ের জাহাঙ্গীর আলম (২৮)।

সোমবার দিবাগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয় প্রধান ফটকে সিএনজি চালিত অটোরিকশা থেকে ছুরিসহ তাদের আটক করা হয়।

ঘটনার সময় উপস্থিত শাবি কর্মকর্তা সিরাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করে জানান, ওই দুইজনের কাছে ছুরি দেখতে পেয়েছেন তিনি।

জালালাবাদ থানার ওসি শফিকুল ইসলাম বলেন, আমরা টহল বৃদ্ধি করেছি। ছিনতাইকারী চক্রকে ধরার জন্য পুলিশের এ এ অভিযান অব্যহত থাকবে।

জানা যায়, গত এক মাসে বিশ্ববিদ্যালয় ও এর আশেপাশের এলাকায় সিএনজি চালিত অটোরিকশায় আসার পথে অর্ধ-শতাধিক শিক্ষার্থী ছিনতাইয়ের শিকার হয়। পাশাপাশি অনেক কর্মকর্তা-কর্মচারীও ছিনতাইয়ের শিকার হন।

 

(আজকের সিলেট/১৪ নভেম্বর/ডি/কেআর/ঘ.)

শেয়ার করুন