৭ মার্চ ২০২৩


ঐতিহাসিক ৭ই মার্চ : জেলা প্রশাসনের আলোচনা ও পুরস্কার বিতরণ

শেয়ার করুন

নিজস্ব প্রতিবেদক : সিলেট জেলা প্রশাসনরে সিলেটের উদ্যোগে ঐতিহাসিক ৭ই মার্চ উদযাপন উপলক্ষে আলোচনা সভা ও পুরস্কার বিতরণী অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। মঙ্গলবার নগরের রিকাবীবাজারস্থ কবি নজরুল অডিটরিয়ামে এ আলোচনা সভা হয়। সিলেটের
জেলা প্রশাসক সিলেট মোঃ মজিবর রহমান এর সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন সিলেটের বিভাগীয় কমিশনার ড. মুহাম্মদ মোশাররফ হোসেন। বিশেষ অতিথি ছিলেন সিলেট রেঞ্জ পুলিশের ডিআইজি শাহ মিজান শাফিউর রহমান বিপিএম(বার), পিপিএম, সিলেট মেট্রোপলিটন পুলিশের পুলিশ কমিশনার মোঃ ইলিয়াছ শরীফ বিপিএম (বার), পিপিএম, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, উপ-পুলিশ কমিশনার (উত্তর) মোঃ আজবাহার আলী শেখ পিপিএম, চেয়ারম্যান জেলা পরিষদ সিলেট এ্যাডভোকেট নাসির উদ্দীন খান, সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা মাসুক উদ্দিন আহমদ, সিলেট জেলা আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সভাপতি শফিকুর রহমান চৌধুরী, সিলেট মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অধ্যাপক জাকির হোসেন । এসময় আরো উপস্থিত অন্যান্য গুরুত্বপূর্ণ ব্যক্তিবর্গ।

শেয়ার করুন